News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মাদারীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

মাদারীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

মাদারীপুরের রাজৈরে গোবিন্দ রায় (৪৫) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৮ মে) রাত ৩টার দিকে উপজেলার পূর্ব নাগরদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ রায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তারাপদ রায়ের ছেলে। 

আটককৃতরা হলেন, পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো (৫০) ও তার স্ত্রী বিথি মালো (৪৫)।

জানা যায়, সোমবার রাতে রাজৈরের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো ও তার স্বজনরা গোবিন্দ রায়কে চুরির অপবাদে আটক করে। এ সময় বেধড়ক মারধর করায় ঘটনাস্থলেই গোবিন্দের মৃত্যু হয়। পরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরে সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা। মঙ্গলবার ভোরে খবর পেয়ে পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুকদেব মালো ও তার স্ত্রী বিথিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS