News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূলত কোপা আমেরিকা খেলার সময় গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি।এমনকি এরপর এখন পর্যন্ত খেলেননি নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে।  

মেসি ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাঙ্কো আরমানি। প্রথমবারের  মতো দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ফিফা উইন্ডোতে ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে।

আর্জেন্টিনা স্কোয়াড: ওয়ালতার বেনিতেস, গেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, গেরমান পেসসেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস মাক্স আলিস্তার, এনসো ফার্নান্দেস, গিওভান্নি লো সেলসো, এসেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুল, গিলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS