News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ই-স্পোর্টস বিশ্বকাপে খেলবেন নেইমার

ই-স্পোর্টস বিশ্বকাপে খেলবেন নেইমার

চোটের কারণে অনেকদিন থেকেই মাঠের বাইরে নেইমার জুনিয়র। খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাতেও।অবশ্য মাঠে ফেরার লড়াই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার আগেই তাকে দেখা যাবে ই-স্পোর্টস বিশ্বকাপে।

সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে খেলেন নেইমার। এই সৌদিতেই এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার নিজে গেমিং খুব ভালোবাসেন। প্রায়ই তাকে গেম খেলতে দেখা যায়। তাই হাতের কাছে থাকা সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন সাবেক বার্সা ও পিএসজি তারকা।

বেশ কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন । এদিকে প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টের চোট সারতে বছরখানেক লেগে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS