News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
বুধবারও অফিস করেননি সিইসি

বুধবারও অফিস করেননি সিইসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পদত্যাগ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবারও (৭ আগস্ট) নির্বাচন ভবনে আসেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানও অফিস করেননি।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার পর মঙ্গলবার (৬ আগস্ট) সিইসি, চার নির্বাচন কমিশনার, সচির, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা হামলা আতঙ্কে একবার ভবনের নিচে নেমে আসেন।  পরে দুপুর একটা না হতেই সবাই চলে যান।

বুধবার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেছেন৷ এসেছে ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।

সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানান, সিইসি সুস্থ আছেন৷ গতকাল ও আজকে আফিস করতে পারেননি৷ আসলে পুলিশ প্রকেটশন না থাকায় এমন হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) অফিস করতে পারেন।

সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মাঝে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি৷ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ছাত্রদের দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS