News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফেতে আলট্রাস

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফেতে আলট্রাস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আলট্রাস। আজ এই দাবি জানাতে বাফুফে ভবনে গিয়েছিলেন আলট্রাসের  সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সালাউদ্দিন ছাড়াও বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চায় আলট্রাস।

আজ বাফুফেতে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়েছেন আলট্রাস সদস্যরা। আলট্রাসের প্রচার সম্পাদক হাসিব তালুকদার বলেন, ‘আমরা সালাউদ্দিনের পদত্যাগ চাই। পদত্যাগ না করলেও তাদের পক্ষ থেকে আমাদের জানাতে হবে তিনি আর নির্বাচন করবেন না। বাফুফে ভবনে অনেক নারী ফুটবলার হচ্ছেন থাকে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কোনো কঠোর কর্মসূচি দিইনি। তবে ২৪ ঘণ্টায় আমরা সদুত্তর না পেলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ‘

বাফুফে ছাড়াও সরকার পতনের পর অন্যান্য ফেডারেশনেও চলেছে রদবদল। তবে অন্যান্য ফেডারেশনে রাজনৈতিক বলপ্রয়োগ এবং পেশীশক্তির প্রদর্শন হলেও বাফুফেতে পরিবর্তনের দাবি তুলেছে সাধারণ সমর্থকরাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS