News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।

পাকিস্তান সফরের দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে। এর মধ্যে প্রথম ম্যাচের দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের সদস্যেরা।

জাতীয় দল পাকিস্তানে দুটি টেস্ট খেলবে। আগামী মাসের ২১ তারিখে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। এরপর তারা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। অর্থাৎ দ্বিতীয় চার দিনের ম্যাচে তারা খেলবেন না।

ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে একটি। যে দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা।

আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে ‘এ’ দল। ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি আগামী ১৭ আগস্ট শুরু হবে। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে তিন ওয়ানডে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS