News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শুরুতে ব্যর্থ হলেন ব্যাটাররা। নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কেও।তাদের এনে দেওয়া অল্প রানের পুঁজি ভারতের কাছে তেমন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।  

শুক্রবার ডাম্বুলায় নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য ৯ ওভার হাতে রেখেই তাড়া করে ভারত।  

টস জিতে ব্যাট করতে নেমে একদমই ভালো করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। দুই ওপেনারের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি। ৪ বলে ৬ রান করে দিলারা আক্তার ও ৯ বলে ৪ রান করে মুর্শিদা খাতুন আউট হন রেনুকা সিংয়ের বলে। দুজনেই হয়েছেন ক্যাচ আউট।

মুর্শিদার আগেই আউট হন তিনে খেলতে নামা ইশমা তানজিম। ১০ বলে ৮ রান করেছিলেন তিনি। ২১ রানে তিন উইকেট হারানো দলকে আরও বিপদে ফেলে দেন রুমানা আহমেদ ও রাবেয়া খান। দুজনই ১ রানের বেশি করতে পারেননি।

এমন উইকেট হারানোর মিছিলে অনেকটা একাই দাঁড়িয়ে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাটে ভর করেই দলীয় রান পঞ্চাশ ছাড়িয়ে যায়।

এরপর তার সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন স্বর্ণা আক্তার। ইনিংসের শেষ ওভারে গিয়ে জ্যোতি আউট হলে ৩৬ রানের এই জুটি ভাঙে। ৫১ বলে দুটি চার হাঁকিয়ে ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তার বিদায়ের পর শেষ ওভারটি মেডেন করেন রাধা যাদব। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। ভারতের পক্ষে চার ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রেনুকা সিং।  

রান তাড়ায় নামা ভারতকে কোনো রকম ধাক্কাই দিতে পারেনি বাংলাদেশ। স্মৃতি মান্ধানার হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় তারা। ৯ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন স্মৃতি। ২৮ বলে ২৬ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS