News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মুক্তিযুদ্ধে ত্যাগ-তিতিক্ষার ইতিহাস সঠিকভাবে তুলে ধরার পরামর্শ

মুক্তিযুদ্ধে ত্যাগ-তিতিক্ষার ইতিহাস সঠিকভাবে তুলে ধরার পরামর্শ

মহান মুক্তিযুদ্ধের অন্তরালে যেসব ত্যাগ-তিতিক্ষার ইতিহাস রয়েছে সেসব ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠক হয়।

বৈঠকে কমিটি সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী  আ. ক. ম মোজাম্মেল হক, শাজাহান খান ও মাহফুজা সুলতানা অংশ নেন।

এ বৈঠকে ‘বীরের কন্ঠে বীরগাঁথা’ নামে বীর মুক্তিযোদ্ধাদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করার জন্য বীর মুক্তিযোদ্ধা নির্বাচনের ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঐ মুক্তিযোদ্ধার অবদান এবং  নেতৃত্ব বিবেচনায় রেখে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধের অন্তরালে যেসব ত্যাগ-তিতিক্ষা, কষ্ট, শৌর্য-বীর্যের ইতিহাস রয়েছে সেসব ইতিহাস সঠিকভাবে তুলে ধরা এবং সংরক্ষণ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS