News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জন। স্থানীয় সময় সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্ট্যাফ আন্দ্রি ইয়ারমাক। সূত্র: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় একজন চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক ২ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটি রাশিয়ার নৃশংস মিসাইল হামলা। ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশই তাদের নিজেদের হাসপাতালে আঘাত হেনেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS