ইরানে আজ আবার ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে আজ আবার ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানে আজ আবারও সর্বোচ্চসংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার (১৩ মার্চ) তিনি বলেন, ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনো বৃদ্ধি পাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে হেগসেথ বলেন, এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।

এসময় ইরানের সামরিক বাহিনীকে ‘ধ্বংস’ করা হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথ বলেন, আমেরিকা ‘ইরানের উগ্রপন্থি শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনো দেখেনি।’

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় ‘অপরাজেয়’ এবং তাদের গোয়েন্দা তথ্য ‘আরও উন্নত ও পরিশীলিত’ হচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।

তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন কেইন।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS