News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
শরিফুলদের ২ রানে হারালেন তাসকিনরা

শরিফুলদের ২ রানে হারালেন তাসকিনরা

লঙ্কা প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনসকে ২ রানে হারিয়েছে তারা।তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। যার ফলে ৪ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের শীর্ষে।

ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৯ রান করে কলম্বো। ৪৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তাসকিন ব্যাট হাতে ৩ বলে ১ ছক্কায় করেন ৭ রান। ক্যান্ডির হয়ে ৪ ওভারে ২ উইকেট নিলেও ৪৩ রান দিয়ে খরুচে ছিলেন শরিফুল। পাওয়ার প্লেতে রহমানউল্লাহ গুরবাজকে শিকারের পর চামিকা করুনারত্নের উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার।  

শরিফুলের মতো অতটা খরুচে ছিলেন না তাসকিন। তবে পাওয়ার প্লেতে উইকেটের দেখা পান তিনিও। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন দীনেশ চান্দিমালকে। একটি উইকেট নিয়ে সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান দেন ডানহাতি এই পেসার।

কলম্বোর হয়ে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাথিশা পাতিরানা। এর মধ্যে ১৭তম  ওভারেই তিন উইকেট শিকার করেন তিনি। তবুও আন্দ্রে ফ্লেচারের ৪৭, মোহাম্মদ হারিসের ৫৬ ও কামিন্দু মেন্ডিসের ৩৬ রানে লড়াইয়ে ছিল ক্যান্ডি। এরপর আস্থা হয়ে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ ওভারে দুই ছক্কা ও এক চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন তিনি। কিন্তু শেষ বলে ৩ রান নিতে গিয়ে রান আউটের শিকার হন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই ১৪ বলে ৩৩ রানেই থামে তার ক্যামিও ইনিংসটি।

এই হারের পর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে আছেন শরিফুলরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS