News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।  

এ সময় মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, আনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধের করে রাখেন। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS