News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া

ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির বাগড়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস।

কখন টস করা যাবে সে বিষয়টিও জানা যায়নি। তবে ম্যাচ অফিসিয়াল ও আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। আর দুই দলের খেলোয়াড়রা অলস সময় কাটাচ্ছে ড্রেসিং রুমে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী- শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে ২৫০ মিনিট। 

এরপর পরিত্যক্ত বা বাতিল ঘোষণা হবে। ম্যাচটি বাতিল হলে কপাল পুড়বে ইংল্যান্ডের। কারণ সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জেতায় ভারত সরাসরি ফাইনালে উঠে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS