News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ঈদের পর ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। আর এক মাস আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, এ বছর পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারত থেকেও আমদানি বন্ধ রয়েছে। এসব কারণে পেঁয়াজের দাম বেড়েছে। আগামী সপ্তাহ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে। তারপর থেকে পেঁয়াজের দাম কমে যাবে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী তোফায়েল বলছেন, ঈদের পর ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছে। বিক্রি করেছি ৪০ থেকে ৪৫ টাকায়। কিন্তু আজকে (বুধবার) কেনাই পড়েছে ৪৮ টাকা কেজি। খরচসহ ৫২ থেকে ৫৩ টাকা পরবে। বিক্রি করছি ৬০ টাকায়।

ক্রেতারা বলছেন, দুদিন আগেও যে পেঁয়াজ ৪৫ টাকায় কিনেছি তা এখন ৬০ টাকা হয়ে গেছে। বাজারে এখন ডাকাতি চলছে। ব্যবসায়ীদের এই ডাকাতি কী দেখার কেউ নেই?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS