News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
১২ বছরের সেতু রক্ষণাবেক্ষণে ১৯১৮ কোটি টাকা ব্যয়: সেতুমন্ত্রী

১২ বছরের সেতু রক্ষণাবেক্ষণে ১৯১৮ কোটি টাকা ব্যয়: সেতুমন্ত্রী

দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ছোট বড় ৪ হাজার ১শ ৬৬টি সেতু রয়েছে। সেতুগুলো রক্ষণাবেক্ষণে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত মোট ১ হাজার ৯শ ১৮ কোটি ৯৩ দশমিক ৪২ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নোত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

কাদের বলেন, বর্তমানে দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ছোট-বড় চার হাজার ১শ ৬৬টি সেতু রয়েছে। ওই সেতুগুলো রক্ষণাবেক্ষণ বাবদ ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত মোট ১ হাজার ৯শ ১৮ কোটি ৯৩ দশমিক ৪২ লাখ টাকা ব্যয় করা হয়েছে। চলতি অর্থবছরে সেতুগুলো রক্ষণাবেক্ষণখাতে ৩শ ৫৩ কোটি দশমিক শূন্য লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

আওয়ামী লীগের আরেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নোত্তরে ওবায়দুল কাদের বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তর এর অধীন এডিপিভুক্ত প্রকল্প সংখ্যা ১৪৬টি। তন্মধ্যে ১১১টি প্রকল্পের আওতায় সর্বমোট ১৪০টি রাস্তার উন্নয়ন/সম্প্রসারণ/নির্মাণ কাজ চলছে। ব্যয় বরাদ্দসহ প্রকল্পভিত্তিক রাস্তাগুলোর নাম, দৈর্ঘ্য এবং ঠিকানা পরিশিষ্ট-গ এ দেওয়া হলো। ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা জেলার অধীন ছয়টি রাস্তা বার্ষিক উন্নয়ন প্রকল্পভুক্ত। রাস্তাগুলো, যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)- ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক। ঢাকা (মিরপুর)-উধুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৫)। রামেরকান্দা-লাকিরচর (রোহিতপুর বাজার) সংযোগ সড়ক (আর-৮২৩)। ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সীগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক (জেড-৮৯০৩), কাওয়ালীপাড়া-সাটুরিয়া জেলা মহাসড়ক (জেড-৫০৬২), কালামপুর বাসস্ট্যান্ড-কাওয়ালীপাড়া-বালিয়া-ওয়ার্সি-মির্জাপুর আঞ্চলিক মহাসড়র (আর-৫০৩)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS