News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

সুপার এইটের ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও অ্যান্টিগার স্থানীয় সময়ে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।আর তখনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, অ্যান্টিগায় সকাল ১০টায় বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৪৩ শতাংশ। ১১টায় ৪৭ শতাংশ। ১২টায় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রপাত হতে পারে।

সুপার এইটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে। যদিও বাংলাদেশের তুলনায় সুপার এইটে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে তারা।

আজকের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে দুদলই এক পয়েন্ট করে পাবে। কেননা সুপার এইটের লড়াইয়ে রিজার্ভ ডে রাখেনি আইসিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS