News Headline :
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায় নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা
অবশেষে করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান

অবশেষে করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান

করোনাভাইরাসের মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর তিন বছর পর এই জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।

শুক্রবার (৫ মে) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থার মূল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হু মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যুর হার ২০২১ সালের জানুয়ারিতে প্রতি সপ্তাহে এক লাখের বেশি ছিল। যা গত এপ্রিলে মাত্র সাড়ে তিন হাজারে নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত চিত্রটি প্রায় দুই কোটির কাছাকাছি। যা সরকারি অনুমানের প্রায় তিনগুণ।

তিনি আরও বলেন, গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠকে বসেছে। তারা আমাকে সুপারিশ করেছে যেন, আমি জরুরি অবস্থার অবসান ঘোষণা করি। আমি তাদের পরামর্শ গ্রহণ করে কোভিড-১৯ পরিস্থিতিতে জারি করা জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS