News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড মাহমুদউল্লাহর

সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড মাহমুদউল্লাহর

বাংলাদেশের বিপক্ষে অজি পেসার প্যাট কামিন্সের হ্যাটট্রিকের অংশ হয়ে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বলা যায়, বোলারের হ্যাটট্রিকের অংশ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগা ব্যাটার মাহমুদউল্লাহ।ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই সবচেয়ে বেশিবার বোলারদের হ্যাটট্রিকের অংশ হয়েছেন তিনি। সবমিলিয়ে ছয়বার! 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ ২০২৪ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন কামিন্স। বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বল এবং শেষ ওভারের প্রথম বলে উইকেট নেন এই ডানহাতি পেসার। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এটি।

টানা তিন বলে উইকেট নেওয়ার পথে প্রথমেই মাহমুদউল্লাহকে আউট করেন কামিন্স। অফ স্ট্যাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। এরপর মাহেদী হাসানকে ফেরান কামিন্স। নিজের পরবর্তী ওভারের প্রথম বলে তিনি হৃদয়কে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার বোলারের হ্যাটট্রিকের অংশ হলেন মাহমুদউল্লাহ। বিশ্বের আর কোনো ব্যাটার এতবার হ্যাটট্রিকের অংশ হওয়ার নজির নেই। এমনকি তিন সংস্করণ মিলিয়ে তিনবারের বেশি হ্যাটট্রিকের অংশ হননি কোনো ব্যাটার। এ নিয়ে টি-টোয়েন্টি তিনবার, ওয়ানডেতে দুবার ও টেস্টে একবার এমন দুর্ভাগ্যের শিকার হলেন মাহমুদউল্লাহ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS