News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর, ভারতের ফিল্ডিং কোচ হতে পারেন জন্টি রোডস

সাক্ষাৎকার দিয়েছেন গম্ভীর, ভারতের ফিল্ডিং কোচ হতে পারেন জন্টি রোডস

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার শিরোপা জেতার পর থেকেই আলাপের শুরু। আইপিএলের সাফল্যের পর তাকে নিজেদের ডাগ আউটে আনতে চাইছিল ভারত।এর মধ্যেই বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, তিনি আর কোচ হিসেবে থাকবেন না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।  

কোচ হওয়ার দৌড়ে এরপর থেকেই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে গম্ভীরের নাম। সাবেক এই তারকা ক্রিকেটার এবার হেড কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম।

ক্রিকবাজ জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে গম্ভীর একা নন। তিন সদস্যের কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নারী দলের সাবেক কোচ ওয়ারিকা ভ্যানকাট নাইকসহ আরও কয়েকজন। তবে কতজন সাক্ষাৎকার দিয়েছেন, এ তথ্য নিশ্চিত করতে পারেনি তারা।  

জানা গেছে, সাক্ষাৎকার হয়েছে অনলাইনে। দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন গম্ভীরই। কিছুদিন আগে জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ জানিয়েছিলেন গম্ভীর নিজেও। এর চেয়ে বেশি সম্মানের আর কিছু নেই বলেও মনে করেন তিনি।

গম্ভীর হেড কোচ হওয়ার আগেই জন্টি রোডসকে তার কোচিং স্টাফে চেয়েছেন বলে ক্রিকবাজ জানিয়েছে। ফিল্ডিং কোচ হিসেবে তাকে চান ভারতীয় তারকা। এ খবর আগেই ছড়িয়েছে, কোচ হলে নিজের পছন্দ মতো কোচিং স্টাফ চাইবেন গম্ভীর। যদিও এখনও রোডসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS