News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচারে সুখবর নেই

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচারে সুখবর নেই

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখা নাও যেতে পারে টেলিভিশনে। দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের বিদেশ সফরে এমন অনিশ্চয়তা থাকে প্রায় প্রতিবারই। সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আয়োজক দেশের। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে এ নিয়ে কথার পর ইতিবাচক খবর এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানতে চাওয়ার পর সম্প্রচারের বিষয়ে বিসিবিকে কোনো তথ্য জানাতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

গত মাসে বাংলাদেশে সফর করে গেছে আয়ারল্যান্ড। ফিরতি সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে বাংলাদেশ। মে মাসে বৃষ্টির শঙ্কা থাকায় সিরিজটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে।

সিরিজ শুরু হবে ৯মে। আর মাত্র চার দিন বাকি থাকলেও সিরিজের টিভি সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ক্রিকেট আয়ারল্যান্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার মিরপুরে নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। এ কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি চূড়ান্ত করতে পারে, জানিয়ে দিব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS