News Headline :
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায় নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা
আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন বোতলজাত ১ লিটার সয়াবিন তেল১৮৭ টাকা কেজি দরে বিক্রি হয়ে আসছিলো। 

আজ বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা এবং বোতলজাত ১৯৯ টাকায় কিনতে হবে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে খরচ পড়বে ৯৬০ টাকা। এছাড়া এক লিটার খোলা পাম সুপার তেলের দর ১৩৫ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS