News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তাসকিন-তানজিমের বোলিংয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট

তাসকিন-তানজিমের বোলিংয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট

টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট দেড়শর ওপরে। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারতেন তিনি।মাইকেল লেভিট সেই ঈঙ্গিতও দেন শুরুতে। কিন্তু তাকে থামান তাসকিন আহমেদ। পরের ওভারে আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউডকে তুলে নেন তানজিম হাসান সাকিব। দুই ওপেনারকে ফিরিয়ে পাওয়ার প্লেতে দাপট দেখায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে নেদারল্যান্ডস।

সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। রানে ফিরে ২০ মাস পর ফিফটির দেখা পান সাকিব আল হাসান। ৪৬ বলে ৯ চারে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি।

মাঝারি মানের পুঁজির পর মোস্তাফিজুর রহমানের হাতে প্রথম ওভার তুলে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ওভারে পাঁচ রান দেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে সমান রান দেন তানজিম হাসানও। তৃতীয় ওভারে একটি ছক্কা হজম করেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ব্রেকথ্রু এনে দেন ডানহাতি এই পেসার। তার বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন ১৮ রান করা লেভিট। পরের ওভারে নিজের বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে ১২ রান করা ও ডাউডকে ফেরান তানজিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS