News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

কাগজে-কলমে ক্ষীণ একটি সম্ভাবনা বেঁচে ছিল। সেজন্য বৃষ্টির দিকে তাকিয়ে ছিল শ্রীলঙ্কা।কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত ‘ধোঁকা’ই দিল তাদের।

চলমান বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেই বিশ্বকাপে টিকে থাকত শ্রীলঙ্কা। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। কেননা বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষ্যের পর ৫ ওভারের বেশি খেলে ফেলেছে। এখন বৃষ্টি হলেও ডিএলএস মেথডে ম্যাচের ফল নির্ধারণ করা হবে। তাতেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার তাদের জন্য। ডি গ্রুপে ৩ ম্যাচে স্রেফ এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা।

বৃষ্টির কারণে অবশ্য নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয় বাংলাদেশ-নেদারল্যান্ডস। কিন্তু বল মাঠে গড়ানোর পর এখন পর্যন্ত বাধা দেয়নি প্রকৃতি।

বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটের হার দিয়ে। পরের ম্যাচে বাংলাদেশের কাছে দুই উইকেটে হারে তারা। তাই সুপার এইটে নাম লেখানোর জন্য তাদের সমীকরণ ছিল জটিল। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর লঙ্কানদের বাদ পড়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত সেটাই হলো। আগামী ১৭ জুন ডাচদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে তারা।

এদিকে ডি গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ নেদারল্যান্ডসকে হারালে সুপার এইটে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS