News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ওয়েস্ট ইন্ডিজে লামিচানে, খেলবেন দ. আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে

ওয়েস্ট ইন্ডিজে লামিচানে, খেলবেন দ. আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে

যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নেপাল দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে পারেননি সন্দ্বীপ লামিচানে। পুরো আসরেই তার খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।তবে যুক্তরাষ্ট্রে না যেতে পারলেও ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন এই লেগ স্পিনার। সেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি।  

আজ এক বিবৃতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) জানিয়েছে, লামিচানেকে দলে পেতে আইসিসির কাছে আবেদন জানিয়েছিল তারা। আইসিসির গভর্নিং বডি তা অনুমোদনও করেছে। গ্রুপ পর্বে নেপালের দুই ম্যাচে তথা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন লামিচানে। দুই ম্যাচের ভেন্যু একই, সেইন্ট ভিনসেন্টের কিংসটাউন। যেখানে যেতে কোনো ভিসা প্রয়োজন হয়নি লামিচানের।

গত মাসে নেপালের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না লামিচানে। কারণ ২০২২ সালে নেপালে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এতে নেপালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়না তার। এরপর গত ১৫ মে আদালত তাকে নির্দোষ ঘোষণা করলে পরের দিনই তাকে স্কোয়াডে যুক্ত করা হয়।  

নেপালের বিশ্বকাপ দলে জায়গা পেলেও লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয় না। যেকারণে সেখানে হওয়া নেপালের দুটি ম্যাচ খেলতে পারছেন না। এর একটি এরইমধ্যে শেষ হয়েছে গত ৪ জুন, নেদারল্যান্ডসের বিপক্ষে। যে ম্যাচে তারা হেরেছে ৬ উইকেটে। আরেক ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ১২ জুন। দ্বিতীয়টি শেষ হওয়ার পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাকি দুই ম্যাচ খেলবে নেপাল। আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা ও সোমবার বাংলাদেশের বিপক্ষে খেলবে মাউন্ট এভারেস্টের দেশ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS