News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জয়টা খুব দরকার ছিল: তামিম

জয়টা খুব দরকার ছিল: তামিম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং ভারতের কাছে প্রস্তুতি ম্যাচ হারের পর বাংলাদেশ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ নেমে এসেছিল শূন্যের ঘরে। সমালোচনায় জর্জরিত হতে হয়েছে শান্তবাহিনীকে।

তবে সবাইকে অবাক করে দিয়ে মূল আসর জয় দিয়ে শুরু করেছে টাইগাররা। যে জয় আবার তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও ডালাসে ২ উইকেটের জয়টিও এসেছে সহজ ম্যাচ কঠিন করে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জয়টা খুবই দরকার ছিল, এমনটাই মনে করেন জাতীয় দলের ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। ’

ম্যাচে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান। পুরো ম্যাচে তার পারফরম্যান্স মনে ধরেছে তামিমের। তার মতে, আইপিএল খেলে উন্নতি হয়েছে কাটার মাস্টারের এবং এক্ষেত্রে বড় ভূমিকা আছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মোস্তাফিজ ভালো খেললে বিশ্বকাপের বাংলাদেশের সম্ভাবনাও বেড়ে যাবে বলে মনে করেন তামিম।

 মোস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS