News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়

নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়

নামিবিয়ার হয়ে কেবল লড়লেন গেরহার্ড এরাসমাস। লড়াকু এক লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নামিবিয়া।তবে চাপ সামলে দারুণ এক জুটি গড়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় উপহার দিলেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক।  

বারবাডোজে গতকাল রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৫ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। যেটি ৯ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড।

নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত শুরুর পর বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় স্কটল্যান্ডের। অপরদিকে নামিবিয়া তাদের আগের ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে জয়লাভ করে।  

আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে তার ৪৮ রান তুলে নেয়। বাকিদের আসা যাওয়ার মাঝে অবশ্য লড়ে যান এরাসমাস। চারে নামা এরাসমাস ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জেন গ্রিন। এই দুজন পঞ্চম উইকেটে গড়েন ৩৮ বলে ৫১ রানের জুটি।

রান তাড়ায় নেমে চতুর্থ ওভারে ২৩ রানে জর্জ মানজিকে হারায় স্কটল্যান্ড। এরপর দলকে টানতে থাকেন মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলান। পাওয়ার প্লের পর দ্রুত তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্কটিশরা। সেই চাপ থেকে দলকে খেলায় ফেরান বেরিংটন ও লিস্ক। পঞ্চম উইকেটে ৪৮ বলে ৭২ রানের জুটি গড়েন তারা। লিস্ক ৩৫ রানে বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বেরিংটন। ৩৫ বলে ২ চার ও ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS