News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কল্যাণ পার্টি থেকে ড. ইকবালের পদত্যাগ

কল্যাণ পার্টি থেকে ড. ইকবালের পদত্যাগ

মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. ইকবাল হাসান মাহমুদ।

পদত্যাগের বিষয়টি স্বীকার করে বৃহস্পতিবার ড. ইকবাল হাসান বলেন, ১৬ বছর ইবরাহিম সাহেবের সঙ্গে ছিলাম।এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আসলে তার সঙ্গে এখন কেউ নেই। মানুষ আমাকে বলেন বেঈমানদের সঙ্গে কেন থাকবেন? এগুলো শুনতে আমার ভালো লাগে না। আসলে তার সঙ্গে থাকার কোনো পরিবেশ নেই। তাছাড়া ইবরাহিম সাহেবের অপরাধের দায়ভার আমি কেন নেবো?

এরআগে কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছিলেন দলটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষনেতা ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম। কিন্তু নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ করেই নির্বাচনের যাওয়ার ঘোষণা দেন ইবরাহিম। পরে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হোন। তার এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে কল্যাণ পার্টি থেকে অনেক নেতা পদত্যাগ করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS