News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চুয়াডাঙ্গা চেম্বার নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল

চুয়াডাঙ্গা চেম্বার নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করেছেন সংগঠনের কয়েক ভোটার।  

বুধবার (৫ জুন) চেম্বারের নির্বাচনি আপিল বোর্ড বরাবর এ আপত্তি দাখিল করা হয়।আপত্তিপত্রে ৯৪৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটারের দাখিলকৃত কাগজপত্রে গরমিল রয়েছে বলে দাবি করা হয়েছে। এতে অবিলম্বে ঘোষিণ তফসিল বাতিল এবং খসড়া ভোটার তালিকা সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে।

নির্বাচনি আপিল বোর্ড বরাবর দাখিল করা আপত্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩ জুন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসঙ্গতিপূর্ণভোটার ও ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।  

প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৬৯৯ জন সাধারণ ভোটারের মধ্যে ২৬৭ জন অসঙ্গতিপূর্ণও ভুয়া ভোটারের নাম রয়েছে। এছাড়া ২৫০ জন সহযোগী ভোটারের মধ্যে ১৪৭ জন অসঙ্গতিপূর্ণ ও ভুয়া ভোটারের নাম রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আপত্তি উত্থাপনকারীরা দাবি করেছেন।

সাধারণ ও সহযোগী ভোটারের খসড়া তালিকার বিষয়ে দু’টি আলাদা আপত্তি দাখিল করা হয়েছে। অপত্তিপত্রে স্বাক্ষর করেছেন সাইফুল হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-৭২, মো. আলাউদ্দীন হেলা, ভোটার নং-৭৬, মুন্সি আলমগীর হান্নান, ভোটার নং-২৬১, মো. আরেফিন আলম রঞ্জু, ভোটার নং-৭৪, সালমান হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-১১ এবং রোকনুল হাসান, ভোটার নং-৩৭।

আপত্তিকারীরা দাবি করেছেন, অবিলম্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

গত ১৫ মে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে গত ৩ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৫ জুন খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিলের সময় নির্ধারণ করা হয়। তফসিলে আগামী ৩ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS