News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে কোহলি: স্মিথ

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে কোহলি: স্মিথ

দুজন সমবয়সী, একে অপরের প্রতিদ্বন্দ্বীও বটে। কিন্তু একজন যেখানে ব্যাট হাতে বিশ্বকাপ কাঁপানোর ছক কষছেন, সেখানে আরেকজন মাইক হাতে নিয়ে সেই টুর্নামেন্টেই দিচ্ছেন ধারাভাষ্য।

বলা হচ্ছিল বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের কথা। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি বলে স্মিথ এখন নাম লিখিয়েছেন ধারাভাষ্যে। তার মতে, এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ৩৫ বছর বয়সী কোহলি।   আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত।

আইসিসির ডিজিটাল প্রোগ্রামে স্মিথ বলেন, ‘কোহলি হবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুর্দান্ত এক আইপিএল কাটিয়ে এসেছে সে এবং অসাধারণ ফর্মে আছে। আমি মনে করি, সে-ই হবে সর্বোচ্চ রান সংগ্রাহক। ‘

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরেও সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন কোহলি। ৬ ম্যাচে ৪ ফিফটিসহ ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছেন তিনি। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় এই ব্যাটার। ২৭ ম্যাচে ৮১.৫০ গড়ে ১ হাজার ১৪১ রান এসেছে তার ব্যাট থেকে। ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন মাহেলা জয়াবর্ধনে।

এদিকে সবশেষ আইপিএলেও সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন কোহলি। ১৫ ম্যাচে ৭৪১ রান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS