News Headline :
সোলার সরঞ্জাম আমদানিতে এনবিআরের দ্বিমুখী শর্ত মাঠপর্যায়ে জটিলতা তৈরি করছে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি বাংলাদেশ ঘিরে বঙ্গোপসাগরে বড় শক্তির লড়াইয়ে কে এগিয়ে? উন্নয়ন কেন্দ্রে ৭০ শিশুর বয়স আঠারোর বেশি, হত্যা মামলায় যুক্ত ২১৪ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন উদ্ভাবকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সিট নীতিমালা পরিবর্তনের গুঞ্জন, ডাকসু নেতাদের সিন্ডিকেট সভা ঘেরাও দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত ৭.৬২ বুলেট নিয়ে ‘স্নাইপার’ তত্ত্ব ছড়ানোর সুযোগ নেই, এ অস্ত্র পুলিশ-বিজিবি ব্যবহার করে মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি
রাজৈরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রাজৈরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মাদারীপুর জেলার রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে।

রোববার (২ জুন) রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাবলু বয়াতি (৪৫) ওই গ্রামের মৃত. ইস্রাফিল বয়াতির ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতির স্ত্রী পারুলকে গ্রেপ্তার করেছে ।

জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতি ও লাভলু বয়াতিরর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ছোট ভাই লাভলু বয়াতি রোববার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায়। পরে লাভলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী নিহতের বোন ফরিদা বেগম বলেন, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়।  এ সময় ছোট ভাই মারা যায়।

নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন, আমার ভাসুর বাবুল বয়াতি আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছে। আমি এ হত্যার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতির স্ত্রী পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়েছে । মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS