News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ত্বকের বলিরেখায় চিন্তা!

ত্বকের বলিরেখায় চিন্তা!

বয়সের সঙ্গে সঙ্গে সঠিক যত্নের অভাবে আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। চোখ, ঠোঁটের কোণে ভাঁজ বা গলা, ঘাড়ে যেখানেই হোক এগুলো আমাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।অনেকেই হীনমন্যতায়ও ভুগে থাকেন এই অনাকাঙ্ক্ষিত দাগের জন্য।  

ত্বকে বলিরেখা দেখা দেওয়ার কারণগুলো জানলে প্রতিকার পাওয়াও অনেক সহজ হয়ে যায়। যে বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে 

ঘুমানোর সময় 
একদিকে ফিরে সারারাত ঘুমালে সেদিকে চাপ পড়ে, ফলে বলিরেখা দেখা দিতে পারে। চেষ্টা করুন সোজা হয়ে ঘুমানোর, আর যদি পাশ ফিরে ঘুমাতে ভালো লাগে, তবে রাতে ঘুম ভাঙলেই পাশ বদলে নিন।  

ময়েশ্চারাইজার 
ত্বকের বলিরেখার আরেকটি কারণ শুষ্কতা। ত্বকের আর্দ্রতা ধরে রাখলেই ত্বক কোমল থাকে, ফলে বলিরেখাও দূর হয়। গোসলের পরে ও রাতে শোয়ার আগে কোলাজেন সমৃদ্ধ ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।  

ব্যায়াম 
বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে নিয়মিত ব্যায়াম করুন। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডানে-বায়ে ও ওপরে নিচে ঘোরান।  

ম্যাসাজ 
অলিভ অয়েল দিয়ে ত্বক ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়।  

এছাড়া সপ্তাহে দুই বার ২ চা চামচ চন্দনের গুঁড়ার সাথে ১ চা চামচ গ্লিসারিন, ১চা চামচ লেবুর রস ও ১ চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক ত্বকে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন।  

এসবের সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন, ত্বকের তারুণ্য বয়সকে হার মানাবেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS