News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘পকেট’-এর নতুন সার্ভিস, ঈদ ক্যাম্পেইনের ফল ঘোষণা

‘পকেট’-এর নতুন সার্ভিস, ঈদ ক্যাম্পেইনের ফল ঘোষণা

এবিজি টেকনোলোজিস লিমিটেডের ই-ওয়ালেট ‘পকেট’ বাংলাদেশের প্রথম পিএসপি হিসেবে ক্যাশ ইন ও ক্যাশ আউট কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছে। শিগগিরই ব্যবহারকারীরা নতুন এ সার্ভিস ব্যবহার করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘পকেট’-এর করপোরেট অফিস এবিজি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ ছাড়া অনুষ্ঠানে ঈদ ক্যাম্পেইন ‘কে জিতবে রেপসল বাইক?’-এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ী হয়েছেন মো. হানিফ।

যুগান্তকারী এ পথচলার সূচনালগ্নে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘পকেট’ অ্যাপটি গুগলের প্লে-স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। পকেট দিচ্ছে ফিজিক্যাল ভিসা ডেবিট কার্ড, যার মাধ্যমে পস মেশিন পেমেন্ট, এটিএম থেকে টাকা উত্তোলনসহ ভিসা ডেবিট কার্ডের সব সুবিধা।  

এ ছাড়া মার্চেন্ট পেমেন্ট, ভেন্ডর পেমেন্ট, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি, সরকারি বিভিন্ন পেমেন্টসহ আধুনিক জীবনধারার নানাবিধ আর্থিক লেনদেনের কাজও করা যায় ই-ওয়ালেট ‘পকেট’-এর মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS