News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শিল্পী সমিতির নির্বাচনে প্রেম, বিয়ে করলেন ‘পাপমুক্ত’র নায়ক

শিল্পী সমিতির নির্বাচনে প্রেম, বিয়ে করলেন ‘পাপমুক্ত’র নায়ক

চলতি বছরের ১৯ এপ্রিল হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন আরেক অভিনেতা রাসেল মিয়া।যিনি আলোচনায় আসেন ‘ভাইয়ারে’ সিনেমা দিয়ে।

নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। সেই সময়ই তাদের মধ্যে কথাবার্তা, এরপর প্রেম। অবশেষে সেই প্রেম পূর্ণতা পায় শুক্রবার। বিয়ে করেছেন তারা।

সিনেমায় অভিনয় করলেও রাসেল মিয়ার জীবনেও যে সিনেম্যাটিক ঘটনা ঘটে যাবে তিনি নিজেও জানতেন না। রাসেল বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই। এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি, আপু এই মেয়েকে আমি বিয়ে করব। সেদিনই তার ফেসবুক আইডি নেই। তারপর তাকে নক দেই। একসময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি।  

রাসেল ও বর্ষার বিয়ে হয়েছে অভিনেত্রী রত্না কবিরের বাসায়। বিয়ের যাবতীয় তদারক করেছেন অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। ভাইয়ারে নামের একটি সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন রাসেল মিয়া। তিনি সিনেমাটিকে ‘পাপমুক্ত সিনেমা’ হিসেবে আখ্যা দিয়ে ভাইরাল হন।

‘পাপমুক্ত সিনেমা’, অজু নিয়ে দেখা যাবে’ এমন ধরনের উদ্ভট, আপত্তিজনক মন্তব্য করে ভাইরাল হন রাসেল মিয়া। এমনকি একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে।

‘ভাইয়ারে’ সিনেমায় রাসেল মিয়া ছাড়াও হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন। সিনেমা প্রসঙ্গে রাসেল বলেছিলেন, ভাইয়ারে সিনেমাটি অজু করে দেখলেও অজু ভাঙবে না। ’ তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS