News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
তাপে পুড়ছে লাহোর-দিল্লিও

তাপে পুড়ছে লাহোর-দিল্লিও

বেশ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। শুধু ঢাকা নয় প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের লাহোর শহর।

রোববার (১৬ এপ্রিল) নয়া দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। অপরদিকে লাহোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দক্ষিণ এশিয়ার অপর দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মালদ্বীপের রাজধানী মালেতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ভুটানের রাজধানী থিম্পুতে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS