News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ঈদবাজারে সিএমপি কমিশনার 

ঈদবাজারে সিএমপি কমিশনার 

বাণিজ্য নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা দেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, নগরের প্রতিটি বিপণিকেন্দ্রের ভেতরে এবং আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারেন তার জন্য সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে।ব্যবসা বাণিজ্যের কল্যাণে সিএমপি সবসময়ই ব্যবসায়ীদের পাশে থাকবে।  

রোববার (৩১ মার্চ) নগরের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট (বিপণি বিতান), তামাকুমণ্ডী লেন, রিয়াজউদ্দিন বাজার ও টেরিবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার ব্যবসায়ী, বিক্রয়কর্মী এবং ক্রেতাসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ী সমিতির কোনো সমস্যা আছে কিনা জানতে চান তিনি।  

এ সময় ছিনতাই, প্রতারণা, মোবাইল চুরি, খাদ্যে ভেজাল ও জালটাকাসহ যেকোনো ধরনের অপরাধ সংক্রান্ত সমস্যা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS