News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি মোস্তাফিজ

অ্যালকোহল কোম্পানির লোগো সম্বলিত জার্সি পরেননি মোস্তাফিজ

আইপিএলে এবার প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করে চেন্নাই সুপার কিংস।৪ ওভার ২৯ রান খরচে ৪ উইকেট নিয়ে সেখানে মোস্তাফিজ জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। তার শিকার হয়েছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।

এমন অসাধারণ পারফরম্যান্সের এখন স্বভাবতই আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তাফিজ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে আরেকটি বিষয়। চেন্নাইয়ের জার্সিতে হাতার ওপরের দিকে চার বিজ্ঞাপনী কোম্পানির লোগো রয়েছে। এর মধ্যে একটি কোম্পানি অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থার। কিন্তু মোস্তাফিজের জার্সিতে বাকি সমস্ত লোগো থাকলেও সেই বিয়ার কোম্পানির (এসএনজে ১০০০০) লোগো অনুপস্থিত।  

যদিও এর কারণ সম্পর্কে মোস্তাফিজ বা চেন্নাই সুপার কিংসের কেউই খোলাসা করেননি। মোস্তাফিজের মতো চেন্নাইয়ের আরেক বিদেশি খেলোয়াড় মঈন আলীর জার্সিতেও সেই বিয়ার কোম্পানির লোগো অনুপস্থিত।

এদিকে, ২০১৯ সাল থেকে চেন্নাইয়ের স্পনসর হিসেবে কাজ করছে এসএনজে গ্রুপ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS