News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ভ্লাদিমির পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

ভ্লাদিমির পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার (২১ মার্চ) তিনি এ অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ভ্লাদিমির পুতিন সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে রেকর্ড পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।  

উল্লেখ্য,  গত ১৫ মার্চ ভোটগ্রহণ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়। নির্বাচনে পুতিন ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। এটি সোভিয়েত ইউনিয়নের পর রাশিয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড।

পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS