News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়

মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ঢুকানো হয়েছে তাওহীদ হৃদয়কে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডের সঙ্গে ১৪টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে এবারই প্রথম টেস্ট অভিষেকের সুযোগ সামনে এলো হৃদয়ের।  

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচের ২০টি ইনিংসে ব্যাট করেছেন হৃদয়। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান হৃদয়ের। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আছে একটি ডাবল সেঞ্চুরিও।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। পরে ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন, পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 কিন্তু পরে জানা যায় আঙুলের চোটে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS