News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ২০ বিলিয়নের নিচে

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ২০ বিলিয়নের নিচে

আগের সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুসারে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন (বিপিএম৬) মার্কিন ডলার বা দুই হাজার ১১৫ কোটি ২৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৯ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার বা এক হাজার ৯৯৯ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে।

বৃহস্পতিবার দিন শেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

রিজার্ভ থেকে একসঙ্গে সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকুর) বিল পরিশোধ বাবদ। দুই মাস পরপর আমদানি বাবদ আকুর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে লেনদেনের দায় পরিশোধ করতে হয়। এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল পরিশোধ করতে জানুয়ারি মাসে।

সর্বশেষ ১১ মার্চ আগের দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়। একই সময়ে বিভিন্ন ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি ও ক্রয় করে। এর ফলে এক সপ্তাহে রিজার্ভ কমে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ালো দুই হাজার ৫২৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।  

এক সপ্তাহে আগে ৭ মার্চ মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS