News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আন্তর্জাতিক আম্পায়ারিং ছাড়ছেন ইরাসমাস

আন্তর্জাতিক আম্পায়ারিং ছাড়ছেন ইরাসমাস

আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস।  

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন ৬০ বছর বয়সী আম্পায়ার।নিজের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনুভব করছি, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে। এখন আমার খেলাটিতে (ক্রিকেট) অন্যভাবে ভূমিকা রাখার সময়। দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ‘

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বোল্যান্ডের পেস-বোলিং অলরাউন্ডার ছিলেন ইরাসমাস। এরপর ২০০৬ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা ইরাসমাস আইসিসির অ্যালিট প্যানেলে যোগ দেন ২০১০ সালে। তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দুই অন-ফিল্ড আম্পায়ারের একজন ছিলেন। যে ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফাইনালে টাইয়ের দেখা মেলে, প্রথমবারের মতো হয় সুপার ওভার; সেখানেও টাই হওয়ায় পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি থাকায় শিরোপা জিতে নেয় ইংলিশরা।

আইসিসির তিনবারের বর্ষসেরা (২০১৬, ২০২৭ এবং ২০২১) আম্পায়ার হয়েছিলেন ইরাসমাস। শেষ টেস্টটি হতে যাচ্ছে তার ৮২তম। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করাদের তালিকায় তার অবস্থান দশে। তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আলিম দার (১৪৫ টেস্ট)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS