News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পাপনের জন্য নিজ স্বাক্ষরিত জার্সি দেবেন দি মারিয়া

পাপনের জন্য নিজ স্বাক্ষরিত জার্সি দেবেন দি মারিয়া

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থন পুরো বিশ্বব্যাপি আলোচিত। এরই ধারাবাহিকতায় গত বছর বাংলাদেশ সফরে এসেছিলেন দলটির বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

তাকে বাংলাদেশে আনার নেপথ্যে ছিলেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি এবার বাংলাদেশে আনছেন আর্জেন্টিনার আরেক সদস্য দি মারিয়াকে। ইতোমধ্যেই বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য নিজের স্বাক্ষরিত জার্সি শতদ্রু দত্তকে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

নিজের ফেসবুকে পোস্ট দিয়ে সকলকে অবহিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‌‘বাংলাদেশের মাননীয় ক্রীড়ামন্ত্রীর জন্য কিংবদন্তি আনহেল দি মারিয়ার ব্যক্তিগত স্বাক্ষরকৃত জার্সি.. ’

নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি আছেন এক দশকের বেশি ধরে। বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি ক্রীড়ামন্ত্রীও। তাই দি মারিয়ার আসন্ন সফর উপলক্ষে পাপনের জন্য বিশেষ স্বাক্ষরিত জার্সি আগেভাগেই প্রস্তুত করেছেন শতদ্রু দত্ত।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS