News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
গাজায় গণহত্যার প্রতিবাদে শরীরে আগুন দেওয়া মার্কিন সেনা মারা গেছেন

গাজায় গণহত্যার প্রতিবাদে শরীরে আগুন দেওয়া মার্কিন সেনা মারা গেছেন

গাজায় গণহত্যার প্রতিবাদে ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেওয়া সেই মার্কিন বিমান সেনা মারা গেছেন।  

সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর জানিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক মার্কিন বিমান সেনা।  

টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ওই সেনার নাম অ্যারন বুশনেল বলে জানিয়েছে পুলিশ। তার বয়স ২৫ বছর। তিনি মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য বলে মার্কিন বিমান বাহিনীরই এক মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে নিশ্চিত করেছেন।      

আগুন নেভানোর পর এই এয়ারম্যানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছিল, নিজের শরীরে আগুন দেওয়া  যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এই সক্রিয় সদস্যের (ডিউটি ​​এয়ারম্যান) অবস্থা আশঙ্কাজনক।  

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ‘গুরুতর আহত’ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ওই বিমান সেনা চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS