News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব

বিপিএলের শুরুটা ভালো না হলেও এখন ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াচ্ছেন তিনি।তবে এই টুর্নামেন্টের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল।  

এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করায় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।
 
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS