News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মেয়েদের ক্রিকেটে হাবিবুল বাশার

মেয়েদের ক্রিকেটে হাবিবুল বাশার

জাতীয় দলের নির্বাচক হিসেবে পাট চুকানোর পর এবার মেয়েদের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির মহিলা উইংয়ের হেড অব অপারেশনস করা হয়েছে তাকে।আজ আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব বুঝে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গতকাল সংবাদমাধ্যমকে হাবিবুল বলেন, ‘বিসিবির নারী ক্রিকেট কমিটিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (আজ) এটি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। গেলেই বুঝতে পারব কোন ভূমিকায় কাজ করতে হবে আমাকে। ‘

মেয়েদের ক্রিকেট নিয়ে এর আগেও কাজ করার সুযোগ এসেছিল হাবিবুলের। ২০১৬ সালে নির্বাচক করা হয়েছিল তাকে। কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি ঘোষণার দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়কের জন্য খোঁজা হচ্ছে জুতসই বিভাগ, পদ এবং পদবিও। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে দেখা যেতে পারে বিসিবি টুর্নামেন্ট কমিটিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS