News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মুশফিকের ফিফটিতে বরিশালের বড় সংগ্রহ

মুশফিকের ফিফটিতে বরিশালের বড় সংগ্রহ

শুরুটা আজ রাঙাতে পারেননি তামিম ইকবাল। তবে মিডল-অর্ডারে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স।যদিও দুই রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন মেয়ার্স। তবে পঞ্চাশ পূর্ণ করে দলকে বড় সংগ্রহ এনে দেন মুশফিক।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৫তম ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে তারা।  

ভালো শুরুর পর তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের শিকার হন আহমেদ শেহজাদ। ১৭ রানে তার বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি তামিমও। ১৮ বলে ১৯ রান করে একই বোলারের বলে উইকেট হারান বরিশাল অধিনায়ক। সৌম্য সরকারের ব্যাট থেকেও আজ রান আসেনি। ৮ রানে তিনি ফেরেন সাজঘরে।  

চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান মুশফিক ও মেয়ার্স। ৪৮ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা। ফিফটির দিকে এগোতে থাকা মেয়ার্সকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শফিকুল ইসলাম। ৩১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করে ক্যারিবিয় ব্যাটার। অপরপ্রান্তে ৩০ বলে পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। তবে আর দুই রান যোগ করতেই হারান উইকেট।  

শেষদিকে মেহেদি হাসান মিরাজের ৭ বলে ১৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১২ রানে ১৮৩ রান পর্যন্ত সংগ্রহ করতে পারে বরিশাল। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম সাকিব।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS