News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
টি-টোয়েন্টিতে জাপানের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে জাপানের দুই ওপেনারের বিশ্বরেকর্ড

পাঁচ বছরও টিকল না উসমান গনি ও হজরতউল্লাহ জাজাইয়ের রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে দেরাদুনে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা।তা ভেঙে দিয়ে নতুন এক বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন জাপানের দুই ওপেনার লাচলান ইয়ামামোতো-লেক ও কেন্ডেল কাদোয়াকি-ফ্লেমিং।  

হংকংয়ে মং ককে চলমান পূর্ব এশিয়া কাপে চীনের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয় জাপান। কোনো উইকেট না হারিয়ে ২৫৮ রান যোগ করে তারা। ওপেনিং তো বটেই যেকোনো উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসে তা সর্বোচ্চ রানের জুটি।  

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য থাকেন দুই ওপেনার। দুজনেই দেখা পান সেঞ্চুরির। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন লাচলান। এটিই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্কায় অধিনায়ক ফ্লেমিং অপরাজিত ছিলেন ১০৯ রানে।  

রানপাহাড়ের জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় চীন। তাতে ১৮০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS