News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ, ভোগান্তি নেই সড়কে

গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ, ভোগান্তি নেই সড়কে

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। বুধবার সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। গত দুদিনের তুলনায় এদিন বেশি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।  

সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, আমিনবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার বাস গাবতলীতে ঢুকছে।  বেশিরভাগ বাসে  যাত্রী  ভরা। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ঢাকায় ঢুকছে। মাঝে মধ্যে দূরপাল্লার বাসের চাপ বেশি থাকায় আমিনবাজার ব্রিজ থেকে দারুস সালাম মাজার রোড পর্যন্ত যানজট দেখা গেছে।   
 
ঈদের ছুটি শেষে বগুড়া থেকে গাবতলী এসেছেন আলমগীর নামে এক হোটেল শ্রমিক। তিনি বলেন, ঈদে বাড়তি ছুটি নিয়েছিলাম বলে আজ ঢাকায় ফিরেছি। বৃহস্পতিবার কাজে যোগ দেব। এবার আসা যাওয়ায় সড়কে কোনো জ্যাম বা ভোগান্তি ছিল না। সঠিক সময়েই গন্তব্যে পৌঁছেছি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS