News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চুলা জ্বালানোর আগে ১৫ মিনিট দরজা-জানালা খুলে রাখার পরামর্শ

চুলা জ্বালানোর আগে ১৫ মিনিট দরজা-জানালা খুলে রাখার পরামর্শ

রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা ও জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)। 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানায়।

তিতাসের ফেসবুক পোস্টে বলা হয়, রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন। এ সময়ে যেকোনো প্রয়োজনে হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একাধিক স্থানে গ্যাসের গন্ধ ছড়ায়। অনেকে গ্যাসের এ গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। তখন বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দিয়াশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়।

পরে অবশ্য তিতাসের পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। পরে ওই দিন ভোররাতে তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম কাজ করে এ সমস্যার সমাধান করে। কোথাও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। এর মধ্যে আজ বুধবার নিজেদের ফেসবুক পেইজে এমন জনসচেতনতামূলক পোস্ট দিলো তিতাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS