News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
টেস্ট খেলতে না চাইলে তাসকিনকে ‘জোর করবে না’ বিসিবি

টেস্ট খেলতে না চাইলে তাসকিনকে ‘জোর করবে না’ বিসিবি

‘মেহনত করছি। উন্নতি হবেই।উন্নতি না হয়ে কোথাও যাবে না…’ দুর্দান্ত ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে এসে ব্যাটিং নিয়ে কথাগুলো বলেছিলেন তাসকিন আহমেদ। পরে বেরিয়ে যেতে যেতে জানিয়েছেন নিজের শঙ্কার কথাও। কাঁধের ইনজুরিটা ভোগাচ্ছে বেশ।  

এজন্য ‘ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট’ করে খেলতে হবে তাকে। তখনই টেস্ট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাসকিন। পরে সেটি আনুষ্ঠানিক হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্ট থেকে বিরতি চেয়েছেন এই পেসার। তাকে খেলাতে জোর করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।  

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মুঠোফোনে জানিয়েছেন, ‘তাসকিনের বিষয়টা এমন না যেটা আপনারা ধারণা করছেন, সে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট খেলতে না চাইলে আমরা আলোচনা করবো। তবে আমরা ওকে নিয়ে এমনিও ঝুঁকি নিতে চাই না, কারণ সামনে বিশ্বকাপ আছে। শ্রীলঙ্কায় টেস্ট খেলতে না চাইলে আমরা ওকে জোর করবো না। ’

গত বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন। এ সমস্যার কারণে বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে পারেননি। পরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এখন তিনি খেলছেন বিপিএলে।  

৪ মার্চ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। টি-টোয়েন্টি শেষে ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। চট্টগ্রাম ২২ মার্চ প্রথম ও সিলেটে ৩০ মার্চ থেকে হবে দ্বিতীয় টেস্ট। এই দুই ম্যাচে তাসকিনকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS