News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বর্ষণদের দেখে মুগ্ধ বিশপ

বর্ষণদের দেখে মুগ্ধ বিশপ

সেমিফাইনালে উঠার কঠিন সমীকরণ নিয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাকি কাজটা এখন  ব্যাটারদের।তবে এখন পর্যন্ত যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন পেসাররা। বিশেষ করে রোহানত উল্লাহ বর্ষণ। ডানহাতি এই পেসার  আজ একাই কেবল ২৪ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার গতির কাছে নাকনিচুবানি খেয়েছে পাকিস্তানি ব্যাটাররা।  

মারুফ মৃধা ও ইকবাল হোসেন ইমন কোনো উইকেট না পেলেও খুব একটা খারাপ বোলিং করেননি তারা। সবমিলিয়ে বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধ করেছে প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান বিশপকে। পাকিস্তানকে ১৫৫ রানে দেওয়ায় টুইটারে বাংলাদেশি পেসারদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই ক্যারিবিয়ান পেসার।

বিশপ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে দেখছি। তাদের ফাস্ট বোলাররা যেভাবে উন্নতি করেছে এবং মাঠে তারা যতটা দক্ষ ও উদ্যমী, তা নিয়ে আমার মুগ্ধতার শেষ নেই। এবং তারা কাউকে ভয় পায় না। ‘

বাংলাদেশের ম্যাচ ধারাভাষ্য কক্ষ থেকেই দেখছেন বিশপ। সেমিফাইনালে যেতে হলে ১৫৫ রান ৩৮.১ ওভারের মধ্যেই পাড়ি দিতে হবে যুবা টাইগারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান করেছে তারা। দারুণ শুরু পেলেও ১২ বলে ৪ চারে ১৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS